শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীর ভাটপাড়াতে আবাসন প্রকল্পের অধিবাসীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৯১১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া (কুঠি) গ্রামে আবাসন প্রকল্পে কোভিড-১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দিকে জেলা প্রশাসনের উদ্যোগে আবাসন প্রকল্পের অধিবাসীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন‌ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ। ৯০ টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী হিসাবে প্রতিটি বস্তায় রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২ টা গায়ে মাখা সাবান, ২ টা কাপড় কাচা সাবান, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার, ৫ প্যাকেট ওরস্যালাইন, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট মাস্ক।

এ সময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই- আলম সিদ্দিকী, সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ও গোলাম রব্বানী সোহেল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo