শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীর রামদেবপুরে রাস্তা এইচবিবি করণে অনিয়মের অভিযোগ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ১০২৬ বার পঠিত

গাংনীর রামদেবপুরে রাস্তা এইচবিবি করণে নিম্ন মানের ইট ও বালি ব্যবহারের অভিযোগ উঠেছে। দুলাখ টাকা ব্যায়ে ৬২.৭০৭ মিটার রাস্তাটির এইচবিবি করণ কাজের প্রকল্প চেয়ারম্যান হিসেবে রয়েছেন তেতুঁলবাড়িয়া ইউপি মেম্বর রফিক। তিনি বলেছেন, রাস্তাটি সঠিকভাবেই নির্মিত হচ্ছে।

ইউপি সুত্রে জানা গেছে, রামদেবপুরের সেলিমের বাড়ি হতে কালিদহ মুখি ৩২.২০৭ মিটার ও ফিল্ড পাড়ার আলতাফের বাড়ি হতে আজিজুলের বাড়ি পর্যন্ত ৩০.৫০০ মিটার রাস্তা এইচবিবি করণে ব্যয় ধরা হয় দু’লাখ টাকা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাটিতে যে ইট ব্যবহার করা হয়েছে তা দুই ও তিন নম্বর। এইচবিবির উপর বালি দেয়া হয়নি। যৎসামান্য বালি ছিটানো হয়েছে। ইটের গাথুনী দেয়া হয়েছে ফাঁকা করে। স্বল্প পরিমান ইট দিয়ে কাজটি সম্পন্ন করা হয়েছে। রাস্তার দুপাশে মাটি ভরাট করা হয়নি।


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় করেকজন জানান, রফিক মেম্বর আর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দুজনই যোগ সাজসে নিম্ন মানের কাজ করে বিল উত্তোলন করে ভাগাভাগি করেন। ইউনিয়নের অধিকাংশ রাস্তা এইচবিবি করণে অনিয়ম করা হয়েছে।
এ ব্যাপারে প্রকল্প চেয়ারম্যান রফিক মেম্বর জানান, কোন অনিয়ম করা হয়নি। এক নম্বর ইট ব্যবহার করা হয়েছে। বালি আর রাস্তার সাইডে মাটি দেয়ার দরকার আছে বলে মনে হয় না। এইচবিবি করণে ফাঁকা করে ইটের গাথুনী দেয়ার ব্যাপারে তিনি বলেন, কাজ কি সব সমান ভাবে হয় ? এক আধটু এদিক ওদিক হয়েছে।
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, কোন অনিয়ম হয়নি। আমি নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা নির্মাণ করেছি। ইট এক নম্বর দেয়া হয়েছে। তবে দু একটা ইট একটু নরমাল হতে পারে।

 

সূত্রঃ যায়যায় দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo