মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে

গাংনীর লক্ষীনারায়নপুর ধলা গ্রামে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৮৬২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ১নম্বর কাথুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড লক্ষীনারায়নপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে একই পরিবারের ৩ জনকে হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহত পরিবারবর্গ। বুধবার (১২ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার লক্ষ্ণীনারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৭নং ওয়ার্ড ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফুরকান আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হক। সাহাদুল ইসলাম, জাহারুল ইসলাম ও এনামুল হক লোইলোকে নৃশংসভাবে হত্যা করায় হত্যাকারী গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এসময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে শ্লোগানে মুখরিত হয়ে যায় এলাকা এবং নিহত পরিবারের সদস্যের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে। মানববন্ধনে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শইদুল মন্ডল, মহিবুল ইসলাম, নজিবর রহমান, কারিউল ইসলাম, নিফাজ উদ্দীন, আলাউদ্দিন, আব্দুস সবুর, আরকান আলী, কামরুজ্জামানসহ নিহত পরিবারের সদস্য ও এলাকার শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে গাংনীর কাথুলী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৮ নভেম্বর সকালে মেম্বার প্রার্থী আজমাইন হোসেন টুটুল ও আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে টুটুলের ফুপাতো দুই ভাই সাহাদুল ও জাহারুলকে নৃশংসভাবে খুন করে আতিয়ার রহমানের লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হন।

নিহত সাহাদুল ও জাহারুলের ফুপাতো ভাই লালটু বাদী হয়ে ৬৬ জনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo