রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনী থানা কম্পাউন্ডের মধ্যে বোমা নিষ্ক্রিয় করল ডিএমপি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৬ বার পঠিত

মামলার আলামত হিসেবে এলাকা থেকে উদ্ধার হওয়া পুলিশ হেফাজতে রাখা  কিছু বোমা ও ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনী থানা কম্পাউন্ডের পুকুরপাড়ে বোমাগুলোর নিরাপদ বিস্ফোরণ ঘটানো হয়। বোম ডিস্পোজাল ইউনিটের নেতৃত্ব দেন ডিএমপি’র সাব-ইন্সপেক্টর মুর্তজা।

এদিকে, বিস্ফোরণ ঘটানোর আগে জননিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হলেও বিস্ফোরণের ঘটনায় থানা কম্পাউন্ডসহ আশেপাশের এলাকা বিকট শব্দের প্রকম্পিত হয়ে ওঠে। এলাকাবাসীর মধ্যে আতংকের সৃষ্টি হয়। বিস্ফোরণের পর অল্প সময়ের জন্য থানা কম্পাউন্ড ও আশেপাশের এলাকায় প্রচন্ড ধোয়া ও বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিভিন্ন মামলার আলামত হিসেবে  ১৮টি সক্রিয় বোমা ও ককটেল সদৃশ বস্তু বিশেষভাবে সংরক্ষণে রাখা হয়েছিল। এর মধ্যে ১৬টি লাল ও ২টি কালো টেপ দিয়ে মোড়ানো। দাপ্তরিক প্রক্রিয়া শেষে ডিএমপি’র বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে থানা কম্পাউন্ডের মধ্যে নিরাপদ বিস্ফোরণ ঘটায় বোমা ও ককটেল সদৃশ্য গুলোর।

এ সময় গাংনী থানা পুলিশের এস আই মাসুদ, এস আই আতিকসহ বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo