মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনী পাকা সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৬৩৩ বার পঠিত

মেহেরপুর-মিরপুর পর্যন্ত সড়কের পাশে মেহেরপুর অংশের প্রায় ৩০ কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। শুক্রবার (৩ মার্চ) সকাল ১০টায় তৃতীয় দিনের মত গাংনী হাসপাতাল বাজার থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অভিযানে প্রায় শতাধিক দোকান, বসতবাড়ি ও বিভিন্ন যানবাহনের গ্যারেজ ভাঙা পড়েছে।

সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের স্টেট অফিসার সিনিয়র সহকারি সচিব অনিন্দিতা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর থেকে খলিশাকুন্ডি পর্যন্ত বিদ্যমান আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ ও নির্দিষ্ট কিছু এলাকায় চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে মাস খানেক আগে থেকে সড়কের পাশে অবৈধ দখলদারদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে নোটিশ ও মার্কিং করা হয়।

নির্ধারিত সময় শেষে বুধবার (১ মার্চ) মেহেরপুর বাসস্ট্যান্ড (ওয়াবদা) এলাকা থেকে একাধিক বুলডোজার দিয়ে একযোগে রাস্তার দু’পাশেই অভিযান শুরু হয়। আগামী ৪ মার্চ পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান সড়ক ও জনপদ বিভাগের ওই কর্মকর্তা।

এ সময় সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা -কর্মচারী, মেহেরপুর জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উচ্ছেদ কাজে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo