শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

দামুড়হুদায় অবৈধ ভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

আবদুল্লা খান, দামুড়হুদা, চুয়াডাঙ্গা
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৮৩০ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছটাংগার মাঠে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের সিরাজ আলীর ছেলে আনোয়ার হোসেনকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। এসময় বালু উত্তোলন কাজে সহায়তাকারী শ্রমিক ও গাড়িচালকদেরকে সতর্ক করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দর্শনা থানার এসআই আহমেদ আলীর নেতৃত্বে একটি টিম সহায়তা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo