রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই প্রার্থীর ৯ জন আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১২৬৫ বার পঠিত

নির্বাচন পরর্বতীতে সহিংসতায় দুই পক্ষের ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামে দুই মেম্বার প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- পাকুড়িয়া গ্রামের আত্তাব উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫) সহোদর দুলাল হোসেন (২৫), নইমদ্দিনের ছেলে আত্তাব উদ্দিন (৬০) সহোদর মিন্নাল হোসেন (৫০), আব্দুস ছাত্তার (৫৫)। দেলোয়ার হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৬৫), তার ছেলে ইমাদুল হক (৩৫) সেই সাথে নুহু (২৫) ও নয়ন (২৪) আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের (পাকুড়িয়া) গ্রামের মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন নির্বাচনে বিজয়ী হন। নির্বাচনে পরাজিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাজহারুল ইসলাম রাগে ক্ষোভে ফুঁসে ওঠেন। রাগান্তিত হয়ে প্রতিপক্ষ আনোয়ার হোসেনের কর্মী সমর্থকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। আজ মঙ্গলবার দুপুরে সিরাজুল ইসলামের ছেলে মিজান দুলালকে আত্তাব উদ্দিনের বাড়ির সামনে ডেকে নিয়ে বকাবকি ও বাকবিতন্ডা শুরু করেন। বাকবিতন্ডার এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহতদের মধ্যে ৮ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ কাপুড়িয়া তাদেরকে চিকিৎসা দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo