বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মুজিবনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৮২৯ বার পঠিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে মুজিবনগরে পালিত হয়েছে মেহেরপুর মুক্ত দিবস । সোমবার সকালে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে মুজিবনগর উপজেলা প্রশাসন ও মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। কর্মসূচির আওতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে, সকাল সাড়ে ১০ টায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলি খান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ উপজেলার মুক্তিযোদ্ধা বৃন্দ।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মুজিবনগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo