মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

মুজিবনগর থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৫৩ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ শাওন আলী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে উপজেলার দারিয়াপুর বাজারের ঘোষপাড়া অভিমুখে রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাওন দারিয়াপুর ঘোষপাড়ার খোকন শেখের ছেলে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করে জানান, মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারের ঘোষপাড়া অভিমুখে রাস্তায় একটি প্লাস্টিকের ব্যাগে করে ফেনসিডিল নিয়ে বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই উত্তম, বিপ্লব ও সাহেব আলী অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেনসিডিলসহ শাওন আলী নামের এক ব্যক্তিকে আটক করেন।

আটককৃত শাওন আলী’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo