শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মূল্যায়নে খুলনা বিভাগের সেরা এসপি এস এম মুরাদ আলি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১২১৩ বার পঠিত

মূল্যায়নে খুলনা বিভাগের সকল পুলিশ সুপারের মধ্য থেকে ১ম স্থান অর্জন করেছে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি। গতকাল সোমবার (৮ জুন) সকাল ১১টায় খুলনা রেঞ্জের মাসিক জুম কনফারেন্সে এ ঘোষনা দেওয়া দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)। এ সময় খুলনা রেঞ্জ মাসিক জুম কনফারেন্সে ১০ টি জেলার মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান, ওয়ারেন্ট তামিল, কুলুলেস মামলার তথ্য উদ্ঘাটনসহ গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি ও খুলনা রেঞ্জের আইন-শৃংখলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় ক্ষেত্রসমূহে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ড মূল্যায়ন প্রক্রিয়ায় খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারদের মধ্য থেকে মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি ১ম স্থান অধিকার করেন।

খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) এর সভাপতিত্বে এ সময় আরো যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোঃ নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারসহ সিআইডি ও পিবিআই এর পুলিশ সুপারগণ।
এদিকে এ সাফল্য অর্জন করায় মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি জেলার সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জনান। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে সহযোগিতা করায় মেহেরপুর জেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo