শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে টিকা নিয়ে ইজিবাইকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৭৭ বার পঠিত
টিকা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিলন (১৪) নামের এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকা পশ্চিম মালসাদহ গ্রামের ব্র্যাক অফিসের সামনে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিলন উপজেলার গ্রামের কৃষক রাহাতুল্লাহ এর ছেলে ও স্থানীয় এইচ এস কে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠী একই গ্রামের আব্দুল্লাহ জানায়, আজ সকালে ৮ জন বন্ধু মিলে টিকা নিতে আসে গাংনী পৌরসভায়। টিকা নিয়ে বাড়ি ফেরার পথে পশ্চিম মালসাদহ গ্রামের ব্র্যাক স্কুলের সামনে পৌছুলে রাস্তার ঝাকুনিতে শিলনের মাথা গাড়ির বাইরে ঝুঁকে পড়ে। এ সময় কুষ্টিয়া -গাংনী গামী অপর একটি ইজিবাইকের সাথে শিলনের মাথায় প্রচন্ড আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয়। সহপাঠী ও সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এর কয়েক মিনিটের মধ্যেই মারা যায় শিলন।
সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহতের সংবাদ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার দুঃখ প্রকাশ করেন। তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo