রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ১২৫ বোতল ফেনসিডিলসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৩৯ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে ১২৫ বোতল ফেনসিডিলসহ জাকিরুল ইসলাম (৪০) ও পলাশ (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেল সোয়া চার টার দিকে উপজেলার কাজিপুর গ্রামের (বাদিয়াপাড়া) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত জাকিরুল ইসলাম কাজিপুর বাদিয়াপাড়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে ও পলাশ একই গ্রামের কলেজ পাড়ার শহিদুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর গ্রামের বাদিয়াপাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সুলতান মাহমুদ এর নেতৃত্বে  সঙ্গীয় এস আই হাবিবুর রহমান, এ এস আই হেলাল উদ্দিন, এ এস আই মাহতাব উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ জাকিরুল ইসলাম ও পলাশ কে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo