বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে বিএনপি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৫৭ বার পঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর  বিএনপি’র নেতা কর্মীরা। দিবসটি উপলক্ষে আজ সোমবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটার সময় গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, গাংনী উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান গাড্ডু, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহারবাটি সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি  ও গাংনী পৌরসভার  সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কাওসার আলী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক  ছাত্রনেতা আব্দাল হক, উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সহ-সভাপতি এনামুল হক।

এ সময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল হক, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য-সচিব এনামুল হক, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হারুন-অর-রশিদ বাচ্চু,  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল, সদস্য-সচিব শাকিলসহ মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo