শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক ও মাদক মামলার পলাতক আসামি পিতা-পুত্র গ্রেপ্তার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৪১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে হাত বোমা তৈরীর সরঞ্জাম, গাঁজা ও ১০টি তাজা হাত বোমা উদ্ধারের ঘটনার মামলায় পলাতক আসামি পিতা ও পুত্রকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে গাংনী থানা পুলিশ। রোববার রাতে পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার হিজলবাড়িয়া গ্রামের বাঙাল পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আঃ জব্বার (৪৫) ও ছেলে সোহেল রানা (২৩)। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রাজ্জাক জানান, গত শনিবার (৫ ফেব্রুয়ারী) রাতে গাংনীর হিজলবড়িয়া গ্রামের বাঙ্গাল পাড়ার আঃ জাব্বার বাড়িতে অভিযান চালায়ে ১০টি হাত বোমা, ২৫ গ্রাম বোমা তৈরির সরঞ্জাম (বিস্ফোরক দ্রব্য) ও ২শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল জব্বার ও তার ছেলে সোহেল রানা পালিয়ে যায়। উক্ত ঘটনায় গাংনী থানায় বিস্ফোরক ও মাদক আইনে পৃথক মামলা হয়। যার মামলা নাম্বার ৩ ও ৪ তারিখঃ ০৫/০২/২০২২ ইং
রোববার রাত সাড়ে ৮ টার দিকে এস আই আতিক এর নেতৃত্বে পুলিশের একটি টিম পৃথক অভিযান চালিয়ে উপজেলার হিজলবাড়িয়া গ্রাম থেকে সোহেল রানা (২৩)কে এবং রাত সাড়ে ৯টার দিকে সাহারবাটি গ্রাম থেকে আঃ জব্বারকে গ্রেপ্তার করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ও আত্মগোপনে ছিল। সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo