বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরের গাংনীর সাংবাদিক অল্ডামের বাবার ইন্তেকাল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৯৬৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও “দৈনিক ইত্তেফাক” পত্রিকার সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডামের বাবা হাজী ফয়েজ উদ্দিন শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত পৌনে ১০ টার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। হাজী ফয়েজ উদ্দীন পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের (বড় মসজিদের পাশে) মরহুম ফকির মোহাম্মদ এর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

হাজী ফয়েজ উদ্দিন শেখের জানাজার নামাজ আগামীকাল সােমবার সকাল সাড়ে ৯ টার দিকে চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
উক্ত জানাজা নামাজেে শরিক হওয়ার জন্য আত্মীয়-স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধ জানিয়েছেন মরহুমের সন্তান সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।

হাজী ফয়েজ উদ্দিন শেখের মৃত্যুতে শােক প্রকাশ করেছেন “গাংনী সংবাদ” পরিবার ও সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

উল্লেখ্য, আজ রোববার ভোর সোয়া ৫ টার দিকে ফয়েজ উদ্দিনের মেজ ভাই হাফিজ উদ্দিন বার্ধক্যজনিত কারণে মারা যান। আজ দুপুরে হাফিজ উদ্দিনের দাফন সম্পন্ন করা হয়েছে। একই দিনে রাত পৌনে ১০ টার সময় হাজী ফয়েজ উদ্দীন শেখ বার্ধক্যজনিত কারণে মারা যান। একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo