বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

মেহেরপুরের পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১২০৫ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সাইকেল, ঔষধ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন স্কুলের ২০ জন কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের মাঝে ঔষধ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার প্রতি প্রতিযোগী মনোভাব তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে পরবর্তীতে লেখাপড়ায় আরো ভালো ফলাফল করে দেশের কাজে আত্মনিয়োগ করতে পারে সেই লক্ষ্যেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইউনিয়নের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই সকল সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সচিব এরশাদ আলী কম্পিউটার অপারেটর আসিফ ইকবাল ইউপি সদস্য হিমাদুল ইসলাম, আরজান আলী, স্বপনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo