শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে অবৈধ ৫ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৯০৬ বার পঠিত
বাংলাদেশ স্বাস্থ্য  অধিদপ্তরের নির্দেশনায় মেহেরপুরের মুজিবনগরে ৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (৩০ মে) দুপুরে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না থাকায় সিলগালা করে দেওয়া হয়। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈধ কাগজপত্র না থাকায় কেদারগঞ্জ বাজারের জারা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক এন্ড ল্যাব, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মুজিবনগর স্টার ক্লিনিক ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, এবং মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজারের অবস্হিত হাজী ক্লিনিক এন্ড ডায়াগানস্টিক সেন্টারকে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া বাকী যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন করা নেই তাদের লাইসেন্স নবায়নের জন্য এক সপ্তাহ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এই অভিযানের নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান। এ সময় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মাহমুদুর রহমার শিমুলসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ অভিযান পরিচালনায় মুজিবনগর থানা পুলিশের একটি টীম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo