শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৬৮১ বার পঠিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় লিটন (৪৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো দু’জন। মঙ্গলবার (১ আগস্ট) রাত ১০ টার দিকে সদর উপজেলার বুড়িপোতা- বাজিতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে।

আহতরা হলো- সদর উপজেলার আমঝুপি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩৫) ও রাজাপুর গুচ্ছগ্রামের শাহাব উদ্দিনের ছেলে সুরজ (৩৬)।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, লিটন ও সোহেল মোটরসাইকেল যোগ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর গ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে রাজাপুর গুচ্ছগ্রামের দিক থেকে সুরুজ নামের এক ব্যক্তি পায়ে হেঁটে বাড়ির দিকে আসছিল। ওই সময় মোটরসাইকেল চালক লিটন নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সুরুজকে ধাক্কা দিয়ে নিজেই পাকা সড়কের উপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় পথচারী সুরুজকে উদ্ধার করে মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী সোহেল আহমেদ ঘটনাস্থল থেকে আহতবস্থায় সটকে পড়ে আত্মগোপন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo