সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত-১, আহত-১৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২২৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাদেক আলী (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের মালিথাপাড়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত সাদেক আলী হোগলবাড়িয়া গ্রামের আফিল উদ্দীনের ছেলে।

সংঘর্ষে নিহতের সংবাদ পেয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার ও গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানা গেছে,, ২৪ বিঘা জমি নিয়ে হোগলবাড়িয়া গ্রামের ক্লাব পাড়ার মতিয়ার রহমান গ্রুপ ও একই গ্রামের মালিথাপাড়ার
সাদেক আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে হোগলবাড়িয়া গ্রামের মালিথাপাড়ার মাঠে দু’পক্ষ জমি দখল করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সাদেক আলী নিহত ও উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- মতিয়ার গ্রুপের শফিউল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (৬০), তার ছেলে যথাক্রমে ফরিদুল ইসলাম (৪০) ও জাহিদুল ইসলাম পাপ্পু (৩০), দীন মোহাম্মদের ছেলে যথাক্রমে মতিয়ার রহমান (৪৫), গোলাম হোসেন রবিউল (৪০) ও জহির রায়হান (২৫), আখের আলীর ছেলে কাবাতুল্লাহ (৪৫) ও আন্টু আলীর ছেলে আলমগীর হোসেন (৩৫)।

অন্যদিকে, সাদেক আলী গ্রুপের নিহত সাদিক আলীর ছেলে রিমু (২৫), রমজান আলীর ছেলে বাদল হোসেন (৬০), জেলেহক আলীর ছেলে তোহিদুল ইসলাম (৪৫), ফজর আলীর ছেলে ইদবার আলী  (৪৮), বাবু হোসেনের ছেলে ইসারুল ইসলাম  (৩০)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, তামাকের ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo