রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে দুই সহোদর হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৫৩৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে দুই ভাই রফিকুল ও  আবুজেলের হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (০২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট কাজী শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কিয়ামত আলীর ছেলে হালিম, আছেল হালসানের ছেলে আতিবার, মৃত আব্দুল জলিলের ছেলে জালাল উদ্দিন, নজীর আলীর ছেলে শরিফুল ইসলাম, দাবির উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন, নবীর উদ্দিনের ছেলে দবির উদ্দিন, আফুল উদ্দিনের ছেলে আজিজুল হক,  মৃত দবীরউদ্দিনের ছেলে ফরিদ হোসেন এবং মুনছারের ছেলে মনি।

এদিকে রায় ঘোষণার পর  দণ্ডপ্রাপ্ত স্বজনদের আহাজারিতে আদালত প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।

আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ জুন গাংনী উপজেলার কাজীপুর গ্রামে দুই ভাই রফিকুল ও  আবুজেলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের বোন জরিনা বেগম বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক ঘটনার তদন্ত এবং ১৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ৯ জনের ফাঁসির আদেশ দেন।

মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন গাংনী থানার এস আই আসাদুজ্জামান।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এপিপি কাজী শহীদ জানান, এটা একটা লমহর্ষ ঘটনা। ১৯ জন সাক্ষীর সাক্ষ্য দিয়ে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। ন্যায় বিচারে আদালত ৯ জন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। এ ধরনের রায় একটা মাইল ফলক হয়ে থাকবে। আমরা এ রায়ে সন্তুষ্ট।

আসামিপক্ষে অ্যাড. একেএম শফিকুল আলম জানান, আমরা এ রায়ে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ।  আমরা সঠিক বিচার পাইনি। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo