শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

মেহেরপুরে প্রতিবন্ধিতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৫৬ বার পঠিত

সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রতিবন্ধিতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা করেছে ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের মেহেরপুর প্রোগ্রাম অফিস। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সংস্থাটির মেহেরপুরের চাঁদবিল গ্রাম প্রতিষ্ঠিত প্রোগ্রাম অফিসের নিজস্ব কার্যালয়ের প্রশিক্ষণ সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মেহেরপুর প্রোগ্রাম এর প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক ডাঃ হাসিব মাহমুদ।

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রশিক্ষক টিপু সুলতান ও সোনিয়া সুলতানা।
প্রতিষ্ঠানটি মেহেরপুর জেলার তিনটি উপজেলাতে ২০০৭ সাল থেকে শারীরিক প্রতিবন্ধীতা, দৃষ্টিপ্রতিবন্ধীতা, শ্রবণ ও বাকপ্রতিবন্ধীতা, বুদ্ধি প্রতিবন্ধীতা এবং জন্ম থেকে ঠোটকাটা (গন্নাকাটা) সহ ক্লিনিক্যাল বিভিন্ন পরীক্ষা বর্তমান বাজারের অর্ধেক মূল্যে সততা ও সুনামের সহিত সেবা দিয়ে যাচ্ছেন। মেহেরপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা ও বরিশাল এলাকায় ভ্রাম্যমাণ হাসপাতালটি মানবকল্যাণের সেবার ক্ষেত্রে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিবন্ধিতা বিষয়ে জনগণকে সচেতন করা ও সেবাগুলো জেলার প্রত্যেকটি গ্রামে পৌঁছে দিতে ব্যাপক প্রচার প্রচারণার অনুরোধ জানিয়েছেন সংগঠনটির টির মেহেরপুর প্রোগ্রাম অফিসের প্রশাসক শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo