মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে বিষধর সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৫৫৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে আবু জিহাদ আকাশ (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার করমদি গ্রামের কুমারপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় ওঝা কবিরাজ দিয়ে চিকিৎসার পর শনিবার (২২ জুলাই) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবু জিহাদ আকাশ উপজেলার করমদি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও করমদি গ্রামের কুমারপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় আবু সাইফ জানান, শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে করমদি গ্রামের কুমার পাড়ার রহিদুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে আবু জিহাদ আকাশ তার নিজ শয়ন কক্ষে শুয়ে ছিল। একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় সাপটিকে ধরে একটি প্লাস্টিকের পাত্রে আটকে রাখা হয়।

পরে স্থানীয় ওঝা ও কবিরাজ ডেকে চিকিৎসা করা হয়। তার অবস্থার অবনতি দেখা দিলে শনিবার (২২ জুলাই) সকালে তাকে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২২ জুলাই) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আকাশের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo