শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে বিসিএস ক্যাডারদের বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯০ বার পঠিত

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন ও স্কেল আপগ্রেডেশনসহ শিক্ষা ক্যাডারের সমস্যাসমূহ সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা।

মঙ্গলবার বেলা ১১টায় মেহেরপুর জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি উত্থাপন করে লিখিত বক্তব্য পাঠ করেন, মেহেরপুর জেলা শাখার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ও সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিউল ইসলাম সরদার। দাবি মেনে না নিলে আগামী মাসে কর্ম বিরতি পালনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

এসময় মেহেরপুর জেলা শাখা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক খেজমত আলী মালিথা, সহযোগী অধ্যাপক মঈনুল ইসলাম, হাবিবুর রহমান, আতিয়ার রহমান, মিরাজ উদ্দিন, নজির আহমদ সিদ্দিকী, মিলন মন্ডল, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চাদুসহ সরকারী কলেজের শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo