বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৯১৩ বার পঠিত

র‍্যাবের অভিযানে ৯শ’৮০ গ্রাম গাঁজাসহ আল আমিন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। শুক্রবার (৬ জানুয়ারী) ভোররাত ৪ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গোলাম বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণালী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে গাঁজা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়। আল আমিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের পশ্চিম পাড়ার মৃত ফইমুদ্দিনের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ  গোলাম ফারুক সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের গোলাম বাজারস্থ স্বর্ণালী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে পাকা রাস্তার দক্ষিণ পাশে পাকুড় গাছের নিচ থেকে ৯শ’ ৮০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রি নগদ ৯শ’টাকাসহ আল আমিনকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নেশা জাতীয় দ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলেও নিশ্চিত করেছে র‍্যাবের ওই কর্মকর্তা।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo