শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে হেরোইনসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৫০৬ বার পঠিত

র‌্যাবের অভিযানে ১১ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। রোববার (০২ এপ্রিল) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সদর থানাধীন মেহেরপুর- বুড়িপোতা গামী পাকা রাস্তার দক্ষিণ যাদবপুর সাকিনস্থ ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- মুজিবনগর উপজেলার দারিয়াপুর (ঘোষপাড়া) গ্রামের আব্দুস সাত্তারের ছেলে  শাহীন(১৯), ও একই গ্রামের পশ্চিম পাড়ার ইসরাফিল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩২).

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ সোমবার (৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুর জেলার সদর থানাধীন মেহেরপুর-বুড়িপোতা গামী পাকা রাস্তার দক্ষিণ যাদবপুর সাকিনস্থ ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে ১১ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং নগদ ১ হাজার ১ শত টাকা জব্দ করা হয়।

আটককৃতদের পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নেশা জাতীয় দ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলেও নিশ্চিত করেছে র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo