শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাংনীতে ৫শ’গ্রাম গাঁজাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ১১০৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৫শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। শনিবার রাত পৌনে ১১ টার দিকে এস আই (নিঃ) হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) হেলাল উদ্দিন, আহসান হাবীব ও ইব্রাহিম বিশ্বাস অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার ঝোড়াঘাট গ্রাম এলাকা থেকে আটক করেন। এসময় তাদের নিকট থেকে ৫শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- উপজেলার ঝোড়াঘাট পশ্চিম পাড়ার দৌলত মণ্ডলের ছেলে বকুল হোসেন (৪০) ও একই পাড়ার মৃত কিতাব আলী মন্ডলের ছেলে নজির হোসেন ওরফে নজু (৫৪)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) হাবিবুর রহমান, এএসআই (নিঃ) হেলাল উদ্দিন, আহসান হাবীব ও ইব্রাহিম বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫শ’গ্রাম গাঁজাসহ বকুল ও নজুকে আটক করেন। আটককৃত বকুল ও নজু’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo