মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলীকে হত্যার প্রতিবাদে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে গাংনীতে বিক্ষোভ সমাবেশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০৪ বার পঠিত

সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা যুবদলের নেতাকর্মীরা। শনিবার (৫ ফেব্রুয়ারী ২০২২) বেলা ১১ টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি কার্যালয় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র সভাপতি আব্দাল হক।

বিক্ষোভ সমাবেশে মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, গাংনী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র ইনসারুল হক ইন্সু, উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক, পৌর যুবদলের আহবায়ক ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান বিপ্লব, যুবনেতা আশিকুজ্জামান, নাছিম বিশ্বাস, সেলিম রেজা ও মুনশাদ আলীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo