শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৭৮৫ বার পঠিত

সুইডেনে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় দোষীদের বিচারের দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে গাংনী এলাকার মুসল্লিরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাংনী বাসস্ট্যান্ডে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় ইমাম সমিতির গাংনী উপজেলা ও পৌর শাখার সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে।

গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলফাজউদ্দিন মানববন্ধনে সভাপতিত্ব করেন।

ওয়ায়েজ করুনী জামিল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির উপজেলা সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি সায়েফ উল্লাহ, দপ্তর সম্পাদক হাফেজ কামাল উদ্দিন, পৌর সভাপতি হাফেজ মাওলানা শাহজালাল খান, গাংনী বাজার কমিটির সভাপতি সালাহউদ্দিন শাওন ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা প্রমুখ।

সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠণ করে দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানান বক্তারা। এ সময় মানববন্ধনে মুসল্লিরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo