মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে শিশির পাড়াতে গাঁজার গাছসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৮৭৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পৌর এলাকার ০২ (দুই) নম্বর ওয়ার্ড শিশির পাড়া গ্রাম থেকে মজিদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ মে) বিকেল পৌনে ছয় টার দিকে মজিদুল ইসলামের বাড়ির নির্মাণাধীন বাথরুমের মধ্য থেকে একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। আটককৃত মজিদুল ইসলাম উপজেলার শিশিরপাড়া গ্রামের জোয়াদ আলীর ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, গাংনী উপজেলার শিশির পাড়া গ্রামে মজিদুল ইসলাম নামের একজন ব্যক্তির বাড়িতে গাঁজা গাছের চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মজিদুল ইসলামকে গাঁজা গাছসহ আটক করেন।

এ সময় মেহেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাঈদ গাঁজা চাষী মজিদুল ইসলামের বাড়িতে মোবাইল কোর্ট বসিয়ে মজিদুল ইসলামকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা আদায় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo