রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেফতার-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন নিপীড়ণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ওই শিশুর পিতা গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) রাতে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ নির্যাতনকারী আইনাল হককে (৬৫) উপজেলার মানিকদিয়া এলাকা থেকে গ্রেফতার করেন। আইনাল হক উপজেলার আমতৈল গোরস্থান পাড়ার রতন আলীর ছেলে।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে আয়নাল হক ভুট্টার জমিতে পানি দিচ্ছিল। এ সময় পাশের এলাকার ৭ বছর বয়সী দুইটা কন্যাশিশু ছাগলের ঘাস নিতে ওই মাঠে যায়। ওদের মধ্যে একজনকে কৌশলে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে। পরে শিশুটি তার মায়ের কাছে গিয়ে বিষয়টি খুলে বলে এবং কান্নাকাটি শুরু করে। তার মা বিষয়টি বুঝতে পেরে তাকে সাথে নিয়ে ওই মাঠে গিয়ে মেয়ের দেখানো মতে ওই অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করেন। এলাকায় বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আইনাল হককে মাঠ থেকে নিয়ে এসে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার নম্বর-১৪/২৪ তারিখ তারিখঃ ০৯/০২/২০২৪ ইং

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। আসামী আয়নাল হককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে তাকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo