মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীতে মা*ন*ব পা*চা*র মামলার আসামী গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩২৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামী আমিরুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার সাহারবাটি চারচারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিরুল ইসলাম উপজেলার সাহেবনগর গ্রামের মৃত রঞ্জিত মন্ডলের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ মনিরুজ্জামান সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, মানব পাচার মামলার আসামীরা লোভনীয় প্রলোভন দেখিয়ে এলাকার শতাধিক ব্যক্তির কাছ থেকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ৪ লাখ ৮০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

ওই মামলার প্রেক্ষিতে র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার সাহারবাটি এলাকা থেকে মানব পাচার মামলার এজাহারনামীয় ০৪ নম্বর পলাতক আসামী আমিরুল ইসলামকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করে গাংনী থানায় সোপর্দ করেছে। শুক্রবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোফাজ্জেল হোসেন বাদী হয়ে ৬ ব্যক্তিকে আসামি করে গাংনী থানায় একটি মানব পাচার মামলা করেন। মামলা নম্বর ৩২ (২) ২৪।

ওই মামলার পর থেকেই আমিরুল ইসলামসহ বাকি আসামিরা আত্মগোপনে ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo