শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনী উপজেলার ধানখোলা বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১০৩৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে দুপুর পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধক্ষ্য নির্বাচিত করেন। এ নির্বাচনে ব্যাবসায়ী ফারুক হোসেন (হরিণ) মার্কা প্রতিক নিয়ে ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী তানজিদ হাসান অনি পেয়েছেন (আনারস) মার্কায় ৪৪ ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করে আবু সাইদ টোকন (টিউবয়েল) মার্কাায় ১১৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী তোফাজ্জল হোসেন (মোবাইল) মার্কায় পেয়েছেন ৪৪ ভোট। নির্বাচনে কোষাধক্ষ্য পদে বাবুল হোসেন (রিংস্লাব) মার্কা প্রতিকে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম মোস্তফা পেয়েছেন ৫৪ ভোট। নির্বাচন কমিশনের প্রধান দায়িত্বে ছিলেন মোতালেব হোসেন। সদস্য হিসেবে ছিলেন আব্দুল কুদ্দুস, রেজানুর রহমান, শরিফউদ্দিন, জিয়ারুল ইসলাম ও কবির হোসেন। ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান নির্বাচিত ব্যাক্তিদের ধানখোলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেন। একই সাথে নবনির্বাচিত কমিটির সদস্যদের ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। প্রতিক্রিয়া জানাতে নবনির্বাচিত বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ টোকন ধানখোলা বাজারে ব্যবসায়ীদের স্বার্থে একটি টয়লেট তৈরি আবেদন জানান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান এঁর নিকট। ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান জানান, টয়লেট তৈরির জন্য জমি দিলে তিনি টয়লেট তৈরি করার ব্যবস্থা গ্রহণ করবেন। একই সময়ে আসাদুল মিয়া টয়লেট তৈরীর জমি দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই সাথে চেয়ারম্যান আখেরুজ্জামান অল্প সময়ের মধ্যে টয়লেট তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা সুষ্ঠু বাজার পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo