শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ঘোষণা
বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

মেহেরপুরে বঙ্গবন্ধু ম্যারাথন দৌড়ের উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৮৩৩ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দফতর ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সার্বিক ব্যবস্থাপনায় মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ম্যারাথন দৌড়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম, গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo