রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে ফেনসিডিলসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ জমিরুল ইসলাম জনি (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বামন্দি ক্যাম্প পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার তেরাইল গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। জনি উপজেলার মহাম্মদপুর গ্রামের পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের ছেলে।

গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর-তেরাইল পাকা সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি ক্যাম্প ইনচার্জ এসআই শরিফুল ইসলামসহ একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে তেরাইল মধ্যপাড়ার আবু তাহেরের বাঁশের মাচার সামনে পাকা সড়কের ওপর থেকে হলুদ রঙের সিমেন্টের বস্তায় তৈরি প্লাস্টিক ব্যাগে মোটরসাইকেলের পিছনের দিকে হকের সাথে ঝোলানো অবস্থায় ৩০ বোতল ফেনসিডিলসহ জনি নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে মাদকের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি লাল কালো রংয়ের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত জনির বিরুদ্ধে‌ গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo