রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন জেলা আহ্বায়ক কমিটি।

সোমবার (২০ জানুয়ারী) দুপুরে বিএনপি’র মেহেরপুর জেলা আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন গাংনী কেন্দ্রীয় ঈদগাহে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পূর্বের কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।

বিএনপি’র মেহেরপুর জেলা আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন জানান অল্প সময়ের মধ্যে পর্যায়ক্রমে প্রত্যেকটা ওয়ার্ড থেকে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি, ইউনিয়ন পর্যায়ে ৭১ সদস্য বিশিষ্ট এবং উপজেলা পর্যায়ে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি করা হবে। দুর্দিনে যারা দলের জন্য শ্রম দিয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন সে সকল ত্যাগী নেতাকে সামনের কাতারে জায়গা করে দিতে হবে বলে জানিয়েছেন তিনি। কমিটি গঠনের ক্ষেত্রে কোন হাইব্রিড নেতা বিএনপি’র কমিটিতে যাতে ঢুকে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে সুসংগঠিত করার অনুরোধও জানান তিনি।

যৌথ কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান রেজাউল হক।

গাংনী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডঃ কামরুল ইসলাম,  যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মোহাম্মদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য  ইতোপূর্বে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মোহাম্মদ, এছাড়াও মাসুদ অরুন ও আমজাদ হোসেনকে সদস্য করে মেহেরপুর জেলা বিএনপির এই আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo