রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে ১৪ কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ধলা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কাথুলী ধলা বিওপি’র সীমান্ত এলাকার মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত আজিবার রহমান গাংনী উপজেলার কাথুলী গ্রামের পশ্চিমপাড়ার মৃত নিচিন শেখের ছেলে।

বিজিবি’র কাথুলী ধলা বিওপি’র হাবিলদার মোহাম্মদ আলী বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কাথুলী ধলা বিওপি এলাকার সীমান্ত পিলার ১৩৪ এর টু এস ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠে হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে সঙ্গীয় জোয়ানরা অভিযান পরিচালনা করেন। অভিযানে দুটি প্লাস্টিকের বস্তার মধ্যে হলুদ স্কচ টেপ দিয়ে মোড়ানো ১০ টি পোঁটলায় ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমান নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেন।

আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪৯ হাজার টাকা।

আটককৃত আজিবার রহমানের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo