শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে করোনা ভাইরাস প্রতিরোধে থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৯৬৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাস প্রতিরোধে থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে এ পথচারী, ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত করণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ কর্মসূচির নেতৃত্ব দেন গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। কর্মসূচির বাস্তবায়নে সেকেন্ড অফিসার হাবিবুর রহমানসহ থানা-পুলিশের পুরুষ ও নারী সদস্যরা সহযোগিতা করেন। এ সময় গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির বাস্তবায়ন কালে সংক্ষিপ্ত আলোচনায় গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, দ্বিতীয় ধাপে করোনা পরিস্থিতি কিছুটা বৃদ্ধি পাচ্ছে সে কারণে সচেতনতার বিকল্প নাই। তাই করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে নিজ নিজ কর্মক্ষেত্রে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। গাংনী থানা পুলিশ এ কর্মসূচি অব্যাহত রাখবে এবং পরবর্তী কর্মসূচিগুলোতে জনগণকে সচেতন করার জন্য একজন মেডিকেল অফিসার সাথে রাখারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo