রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ঘোষণা
রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার গ্রেফতার গাংনীতে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা গাংনীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টিতে মুচলেকা ও দুইটির অংশবিশেষ ভাঙচুর গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা গাংনীতে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি

রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

রাজশাহীতে অনুষ্ঠিত ‘আরএসএ ওপেন রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ দারুণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে রৌপ্য পদক জিতেছে মেহেরপুরের গাংনী উপজেলার কৃতি সন্তান আবরার হুরাইরা। সে বগুড়া ক্যান্টনমেন্টের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজশাহী স্কেটিং একাডেমি আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পদক তুলে দেওয়া হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৫টি ক্লাবের প্রায় ৩০০ জন স্কেটার অংশ নেন। ছেলেদের ও মেয়েদের বয়সভিত্তিক ৮টি ক্যাটাগরির ১৩টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বগুড়া দল।
রাজশাহী স্কেটিং একাডেমির আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ​বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ. এইচ. এম. মহিউদ্দিন
বাংলাদেশ অ্যালায়েন্স অব স্কেটার্স (বিএএস)-এর সভাপতি নওসিফ হোসেন দিপ্র।
প্রতিযোগিতায় রাজশাহী, বগুড়া ক্যান্টনমেন্ট, নাটোর, নওগাঁ ছাড়াও ঢাকা থেকে গোলাপবাগ, ধূপখোলা, রাসেল স্কেটিং ক্লাব, মতিঝিল স্কেটিং ক্লাব, গুলশান স্কেটিং ক্লাব, নোভা স্কেটিং ক্লাব, প্রগ্রেসিভ স্কেটিং ক্লাব এবং ডাইনামিক স্কেটিং ক্লাবসহ স্বনামধন্য বিভিন্ন দল অংশ নেয়।
টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনা করেন বগুড়া রোলার স্কেটিং ক্লাবের কোচ আশরাফুল ইসলাম রহিত ও নওগাঁ স্কেটিং একাডেমির কোচ শাহীদুন নবী। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী স্কেটিং একাডেমির কোচ ফুয়াদ হাসান সাকিব ও পরিচালক সাজ্জু হোসেন।
সংশ্লিষ্টদের মতে, এই আন্তঃআঞ্চলিক প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন স্কেটাররা প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের স্কেটারদের অভিজ্ঞতা বিনিময়, একত্রীকরণ এবং নতুন প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ ক্রীড়া অঙ্গনে দারুণ প্রশংস কুড়াচ্ছে। মেহেরপুরের তরুণ প্রতিভা আবরার হুরাইরার এই সাফল্যে আনন্দের জোয়ার বইছে তার নিজ এলাকা গাংনীর মহব্বতপুর গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo