সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীর বামন্দিতে পিকাপ ও ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে আহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৯৫৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে পিকাপ ও ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে পিকাপের চালকসহ দুইজন মারাত্মক আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বামন্দি কিববিয়া ফিলিং ষ্টেশনের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- খলিশাকুন্ডি বাজার পাড়ার আব্দুল মজিদের ছেলে আসিব (২০) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসা পাড়ার মৃত হাতেম মোল্লার ছেলে হেলাল উদ্দিন (২৬)।
পিকাপে থাকা সড়ক দুর্ঘটনায় অক্ষত কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের ঈদগাহ পাড়ার ফরিদুল ইসলামের ছেলে বাপ্পী জানান, পিকাপে করে খলিসাকুন্ডি থেকে মুদিও মালামাল নিয়ে বামন্দি আসার সময় কিববিয়া ফিলিং ষ্টেশনের সামনে দ্রুতগতিতে মাটি ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপের বামপাশে ধাক্কা মারে। এতে করে পিকাপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে চালকসহ ৩ জন পিকাপের মধ্যে আটকা পড়ে। পরে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী উদ্ধার কার্য পরিচালনা করে তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে পিকাপ চালক হেলাল উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে মাটি ভর্তি ট্রাকটরটি উল্টে গেলেও চালক ও গাড়ীর কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo