রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

গাংনীতে তুচ্ছ ঘটনায় এক কিশোরকে পিটিয়ে আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৯৩৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার নিশিপুর গ্রামে তুচ্ছ ঘটনায় আবির হোসেন শান্ত (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।

শনিবার সন্ধ্যা ৬ টার বিকে উপজেলার বামন্দি নিশিপুর ফরাজিপাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনা সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে ফরাজিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে বাকবিতন্ডা এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় শফি ডাইভারের ছেলে সোহেল আহমেদ (১৮), মৃত আয়েজ উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও তার ছেলে সাব্বির হোসেন (১৭) এবং জীবন আলী (১৫) একই এলাকার সুজন আলীর ছেলে রহিদুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়ির সবাইকে এলোপাথাড়ি মারধর শুরু করে তারা। এ ঘটনায় রহিদুলের ছেলে আবির হোসেন শান্ত প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে প্রতিপক্ষরা পালিয়ে যায়। স্থানীয়রা আবিরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আবিরকে প্রাথমিক চিকিৎসা দেন। আবির বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উপজেলার নিশিপুরে একজন কিশোরকে পিটিয়ে আহত করার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo