বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীতে নানীর বাড়ী বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১১৩৪ বার পঠিত

গাংনীতে নানীর বাড়ী বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে নানীর বাড়িতে বেড়াতে এসে মরিয়ম (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বামন্দি-নিশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মরিয়ম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মধুগাড়ি গ্রামের শামীম আহমেদ এর মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মরিয়ম বামন্দি-নিশি পুর নানীর বাড়িতে বেড়াতে এসে উঠানে খেলা করছিল। খেলতে খেলতে সকলের চোখের আড়ালে বাড়ির বাইরে বের হয়ে বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে যায়। স্থানীয়রা ও পরিবারের লোকজন শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয় বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই খায়রুল ইসলাম শিশু মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, শিশু মরিয়ম নানীর বাড়িতে গত তিনদিন আগে বেড়াতে এসেছে। বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনে পুকুরে পড়ে গেলে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় একটি ক্লিনিক ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু মরিয়মের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo