সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে সড়ক দুর্ঘটনায় মােটর সাইকেলের মুখােমুখি সংঘর্ষে আহত-৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৯০১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় মােটর সাইকেলের মুখােমুখি সংঘর্ষে ৪ যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী- হাটবােয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ ও গােপালনগর গ্রামের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চালক ও আরোহীসহ ৪ জন মারাত্বকভাবে আহত হয়েছে। আহতরা হলেন- গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের বিল্লাল হােসেনের ছেলে সাব্বির হােসেন, হেমায়েতপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে ইমরান হােসেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম ও একই গ্রামের চাঁদ আলীর ছেলে সাকিল হােসেন।

স্থানীয়রা জানান রাশেদুল,ইমরান ও সাকিল তিন বন্ধু একটি মােটরসাইকেলযােগে গাংনী উপজেলা শহর থেকে হাটবােয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলো। তারা পূর্বমালসাদহ ও গােপালনগর গ্রামের মাঝামাঝি স্থানে একটি যাত্রীবাহি লেগুনা গাড়ীকে (ওভারটেক) পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মােটর সাইকেলের সাথে মুখােমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৪ জন আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় আহতদের মধ্য তিন জনের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo