বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী

মেহেরপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত-২

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১২২৪ বার পঠিত

মেহেরপুরে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সেই সাথে আহত হয়েছে মফিজুল ইসলাম (৪৫) ও হাবিব (৪০) নামের আরও দুই কৃষক।

মঙ্গলবার সকালের দিকে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম সদর উপজেলার উজলপুর গ্রামের খোদাবক্সের জামাতা ও আহত মফিজুল একই গ্রামের জাফর আলীর ছেলে এবং হাবিব আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ৩ জন কৃষক সকালে ধানের চারা সংগ্রহের জন্য মাঠে গিয়েছিলেন এ সময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতে জিয়ারুল ইসলাম, মফিজুল ও হাবিব ভীষণ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জিয়ারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মফিজুল হাবিবকে প্রাথমিক চিকিৎসা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo