বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক!

মেহেরপুরের মুজিবনগরে সার্ভিস রাইফেলের গুলিতে এক কনস্টেবলের আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১০৮৮ বার পঠিত
মেহেরপুরের মুজিবনগরে সার্ভিস রাইফেলের গুলিতে সাইফুল ইসলাম (২৭) নামের এক কনস্টেবল ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার (২১ জুলাই) মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার দিন। ভোরের দিকে মুজিবনগরের রতনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাপড়া কবুরাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ওই পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম জানান, ঘটনার সময় সাইফুলের কাছে সার্ভিস রাইফেল ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইফুল সার্ভিস রাইফেল ঠেকিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে।

সংবাদ পেয়ে মেহেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) রাফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাইফুলের স্ত্রী ফরিদা খাতুন জানান ঘটনার পরপরই পুলিশ আমাকে সাইফুলের মৃত্যুর খবর দেয়। সাইফুলের কর্মব্যস্ততার কারণে তার পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা-সাক্ষাৎ কম হত। তাছাড়া পরিবার নিয়ে নানান দুশ্চিন্তাও ছিল। তবে কেন এভাবে নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করল তা জানি না।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুলের মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রামের বাড়িতে তার মরদেহ পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo