বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চুরি করে পার পেল না চোরচক্র: গাংনী পুলিশের অভিযানে মালামালসহ গ্রেফতার ১ গাংনীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক

গাংনীতে উন্মুক্ত জলাশয়/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৮১ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জলাশয়ে ৬০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিসার হোসেন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী ৮টি জলাশয়ে মোট ৩৯৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনি মাস্টার, মাননীয় এমপি’র সহধর্মিনী লায়লা আরজুমান বানু শিলা, সদস্য আক্তারুজ্জামান বাবু, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মখলেচুর রহমান স্বপন, প্রধান শিক্ষক হাসান আল নূরানী, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা শেখ আনিসুজ্জামান লুইস, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo