শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

গাংনীর গাঁড়াবাড়িয়া গ্রামে নারীর আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩২৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়িয়া গ্রামে গলায় দড়ি দিয়ে সুমী খাতুন (৪০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর বেলার দিকে নিজ ঘরের আড়ার  সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। দুই পুত্র সন্তানের জননী সুমী গাঁড়াবাড়িয়া গ্রামের কৃষক মাসুদ রানার স্ত্রী।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, সুমীর বড় ছেলে শাহরিয়ার সাফিন সোমবার দিবাগত রাতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে দেরী করে বাড়ি ফিরে। এ কারণে সুমী তার ছেলেকে বকাবকি করেন। পরে রাতে দু’ছেলের সাথে একই ঘরে ঘুমিয়ে পড়েন সুমী। সকালে তার ছেলেরা ঘুম থেকে জেগে দেখে মায়ের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলছে। ছেলেকে মারার কারণে বিবেকের তাড়নায় সে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারণা।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, আত্মহত্যার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo