বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮

গাংনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১৫৪৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৪৮) নামের একজন কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গাংনী পৌর এলাকার উত্তর পাড়ার ফারুক ফার্নিচার এন্ড স্টিল কর্নারের সামনে এ দুর্ঘটনা ঘটে। জিল্লুর রহমান উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আবুল হোসেন (আবু) এর ছেলে।

স্থানীয়রা জানান জিল্লুর রহমান গাংনীর শান্ত হোমিও হল থেকে ওষুধ নিয়ে গাংনী বাজারের দিকে যাওয়ার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস দ্রুত গতিতে এসে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাস্তার উপর ছিটকে পড়েন জিল্লুর রহমান এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, আন্তঃজেলার লোকাল বাসগুলো অনেক সময় অন্যদিকে অযথা সময় নষ্ট করে জরিমানার টাকা বাঁচাতে চেকপোস্ট এলাকায় দ্রুতগতিতে এসে পৌঁছানোর চেষ্টা করে। এ কারণেই ঘটে অধিকাংশ সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চেকপোস্ট গুলোকে শহর থেকে কমপক্ষে এক থেকে দেড় কিলোমিটার সরিয়ে নেওয়ার জোর দাবি জানান তারা।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo