শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন সহ ৪ যুবক আটক

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৯১১ বার পঠিত

মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ ৪ যুবককে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রাম থেকে ২ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আরিফুল ইসলাম, একই গ্রামের জামান আলীর ছেলে আল শাহরিয়ার, বামন পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে তুহিন শেখ এবং মানারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে আমদাহ গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ গ্রাম হেরোইনসহ ৪ যুবককে আটক করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo