বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ঘোষণা
ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৯৯০ বার পঠিত

ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুড়িপোতা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য আখতারুজ্জামান চঞ্চলের ইটভাটায় বুধবার বিকেলে অভিযান পরিচালিত হয়। মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউপি সদস্য আখতারুজ্জামান চঞ্চলের ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে এমন অভিযোগের সত্যতা পেয়ে ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সদর থানা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo