শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১০৫৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে রায়হান (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রায়হান উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার আলী হোসেনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী এর নেতৃত্বে সঙ্গীয় এস আই সুলতান মাহমুদ ও হাবিবুর রহমান এবং এএসআই আহসান হাবীব ও হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে ভবানীপুর এলাকার রায়হান নামের এক ব্যক্তিকে ৫১ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটককৃত রায়হানের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo